নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৭ পিএম, ২০২৩-০৭-২০
পার্বত্য জেলা বান্দরবানে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্যরা এই ভিডিও কনফারেন্সে অংশ নেয়। তবে কোন জায়গা থেকে কেএনএফ সদস্যরা ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছে তা তারা জানায়নি। সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এই ভিডিও কনফারেন্স চলে। শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, কমিটির মুখপাত্র বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা। অন্যদিকে কেএনএফের পক্ষে কনফারেন্স বৈঠকে উপস্থিত ছিলেন, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুইঞা ওরফে লাল জং মং বম। শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, কেএনএফ নিরাপত্তা বাহিনীর অভিযান বন্ধ করাসহ সাতটি প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শান্তি প্রতিষ্ঠা কমিটি কেএনএফকে সামনাসামনি বৈঠকে বসে আলোচনার আমন্ত্রণ জানিয়েছে। কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আগামীতে উভয় পক্ষের আলোচনার প্রেক্ষিতে আরো কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গা জানান।
উল্লেখ্য, গত ২২জুন বান্দরবান পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাকে সভাপতি করে ১৮ সদস্য বিশিষ্ট একটি শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়, আর এই কমিটি কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে কাজ শুরু করে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited