নিজস্ব প্রতিবেদক | ১১:৪৯ পিএম, ২০২৩-০৭-২১
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি পদে মনোনীত হওয়ায় বান্দরবানে উসিং হাই রবিন বাহাদুরকে ছাত্র গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকেলে বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই ছাত্র গণ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বান্দরবান জেলা ছাত্রলীগসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় উসিং হাই রবিন বাহাদুর। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.শফিকুর রহমান, সহ-সভাপতি মো.আব্দুর রহিম চৌধুরী, কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌরসভার মেয়র ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শামসুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি পদে উসিং হাই রবিন বাহাদুরকে মনোনীত করায় বান্দরবানবাসী আজ গর্বিত। এসময় তিনি আরো বলেন, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সুযোগ্য সন্তান উসিং হাই রবিন বাহাদুর আজ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে আসীন হয়েছে এবং আগামীতেও তার রাজনৈতিক দুরদর্শীতা ও দক্ষ নেতৃত্বে পার্বত্য এলাকার জনগণের উন্নয়নে কাজ করবে এবং পিতারমত একদিন পার্বত্য এলাকার সুযোগ্য নেতৃত্বে আসীন হবে।
ছাত্র গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি উসিং হাই রবিন বাহাদুর বলেন, বান্দরবানবাসীর ভালোবাসা, পরম মমতা এবং আর্শীবাদের কারণে আজ আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছি। এই সময় তিনি আরো বলেন, আজকে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি কখনো ভুলবো না। আজকে এই পর্যায়ে আসীন হতে অতীতে আপনারা যেভাবে আমার সাথে কাজ করেছেন আগামীতেও একসাথে থাকবেন সেই প্রত্যাশা সকলের কাছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। এই দিন আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি পদে বান্দরবানের সন্তান উসিং হাই রবিন বাহাদুরকে মনোনীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রদান করেন।
অনুষ্ঠানে শেষ পর্যায়ে জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে উসিং হাই রবিন বাহাদুরকে সংবর্ধনা প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited