নিজস্ব প্রতিবেদক | ০২:২২ পিএম, ২০২৩-০৮-১৬
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদী থেকে একজনের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারকৃত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টায় লামা পৌরসভার ৮নং ওয়ার্ড ছাগলখাইয়া এলাকাস্থ মাতামুহুরী নদীর রাজারকুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ।
স্থানীয়রা জানান, সকালে মাতামুহুরি নদীতে ভেসে দেখতে পায় স্থানীয়রা। পরে লাশটি দেখে পুলিশকে খবর দিলে লামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি সম্ভবত আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বা শিবাতলী পাড়ার কারো হতে পারে।
লামা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউছুপ আলী বলেন, সকাল সাড়ে ৬টায় নদীতে গোসল করতে গিয়ে লাশটি দেখে আবুল হোসেন। সে ছাগলখাইয়া এলাকার আবুল কালাম এর ছেলে। মাতামুহুরী নদীর রাজারকুমে লাশটি প্রথম দেখা যায়। নদী হতে লাশ তোলার সুবিধার্থে পুলিশের উপস্থিতিতে লাশটি ছাগলখাইয়া ঘাটে এনে তোলা হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, মাতামুহুরী নদীতে ভেসে আসা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ছেলেটির শরীরে ব্লু কালারের জিন্স প্যান্ট ও গায়ে টিশার্ট পরিহিত ছিল। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited