নিজস্ব প্রতিবেদক | ০২:২৫ পিএম, ২০২৩-০৮-১৬
বান্দরবানের বকেয়া কিস্তি টাকা উত্তোলন করতে গিয়ে ওয়াল্টন প্লাজার দুই বিক্রয় কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বত্তরা। তবে কে বা কারা অপহরন করেছে সে ব্যাপারে এখনো জানা যায়নি।
মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেলে বান্দরবান সদর উপজেলা জামছড়ি ইউনিয়ন বাঘমারা এলাকায় এঘটনাটি ঘটে।
অপহৃতরা হলেন- বান্দরবানের লামা গজালিয়া ইউনিয়নের গান্ধ্যা পাড়া এলাকার মংনু সিং মারমার ছেলে বাএমং মারমা(২৫) ও রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার থোয়াইপ্রু মং মারমার ছেলে পাইচিং মং মারমা (২৫)। তারা দুজনেই ওয়াল্টন প্লাজা বান্দরবান শাখায় কর্মরত ছিলেন।
ওয়াল্টন প্লাজার বান্দরবান শাখার ম্যানেজার মোঃ নুরুল ইসলাম খান সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বাগমারা এলাকায় মাসিক বকেয়া কিস্তি আদায়ের জন্য যান দুই ওয়াল্টনের বিক্রয় কর্মী। পরে তাদের সাথে কোনপ্রকারের যোগাযোগ করতে পারছিল নাহ। সন্ধ্যার দিকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে জানতে চাওয়া হয় আপনারা কার অনুমতি নিয়ে এলাকায় ব্যবসা করতেছেন? তারা উত্তরে জানান আমরা ব্যবসা করছি না, চাকুরী করছি। এরপর অপর প্রান্ত থেকে বলা হয় আপনার দুই কর্মী আমাদের হেফাজতে আছে এই কথা বলে সংযোগ কেটে দেন। এরপর থেকে ফোন দুরের কথা নাম্বারটি বন্ধ রয়েছে বলে জানান তিনি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম জানান, অপহরণের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited