নিজস্ব প্রতিবেদক | ০১:১৮ এএম, ২০২৩-০৮-৩০
বান্দরবানের লামার গজালিয়ার দূর্গম এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার চারদিন পর নয় বছর বয়সী ওই উপজাতি কিশোরীর মা মঙ্গলবার বিকালে বাদী হয়ে লামা থানায় এই মামলা দায়ের করেন।
মামলার আসামী উপজেলার গজালিয়া ইউনিয়নের কুলাইক্যা চাকমা পাড়ার বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা (২২)। লামা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. শামীম শেখ এই তথ্য নিশ্চিত করেন।
ধর্ষিত কিশোরী গজালিয়ার পাহাড়িকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বাদী মামলার অভিযোগে উল্লেখ করেন, গত শুক্রবার সকালে ধর্ষিতার মা লামার সরই কোয়ান্টাম ফাউ-েশনে যান। বেলা ১১টার দিকে বাসায় কেউ না থাকার সুযোগে একই পাড়ার বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা ঘরে ঢুকে এই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
আর এতে নয় বছরের এই কিশোরীর অতিরিক্ত রক্তক্ষণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে গত সোমবার দুপুরের পর তাকে লামা উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে তাকে ভর্তি করা হয়েছে। লামা থানার ওসি মো. শামীম শেখ বলেন, ঘটনাটি জানার পর পরই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited