নিজস্ব প্রতিবেদক | ০৪:৪০ পিএম, ২০২৩-০৯-০৬
বান্দরবানের ইটভাটায় ম্যানেজার অপহরণের ঘটনায় অভিযানে চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। এর আগে একই দলের একজনকে আটক করে স্থানীয়রা। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ২নং কুহালং ইউনিয়নের সোনাইঝিড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত যুবক- মংখ্যাই চিং মারমা(২৭) সে খাগড়াছড়ি জেলার গুগড়াছড়ি এলাকার সাথোয়াই মারমা"র ছেলে। অপর দুইজন- চহ্লা মার্মা(৩৫) ও সানি মার্মা(৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২নং কুহালং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মংপু মারমা জানান, সকালে কুহালং এলাকা থেকে একজনকে আটক করে স্থানীয়রা। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ আরো দুইজনকে আটক করা হয়। আটককৃতরা কোন সংগঠনের নয় ডাকাতের দল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে ইটভাটা ম্যানেজার অপহরণের পর এলাকাবাসীরা বিভিন্ন পাহাড়ের খুজতে থাকে। পরে ক্যামলং এলাকায় থেকে একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোনাইঝিড়ি এলাকার পাহাড় থেকে একই দলের আরো দুইজনকে অস্ত্রসহ আটক করে সেনাবাহিনী।
এসময় তাদের কাছে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজি বন্ধুক, ২ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়। বান্দরবান সদর থানা উপ-পরিদর্শক আলমগীর জানান, ম্যানেজার উদ্ধার হলেও এখনো সন্ত্রাসীদের খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ সেনাবাহিনী সন্ত্রাসীদের ধরতে কাজ করছে। উল্লেখ্য, সম্প্রীতি বান্দরবানের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন শ্রেণির মানুষ ও ব্যবসায়ীদের কাজ থেকে চাদাবাজিসহ নানা কর্মকান্ড চালিয়ে আসছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited