নুরুল কবির | ০৪:৪৯ পিএম, ২০২৩-০৯-০৬
বান্দরবানের ক্যয়ামলং এলাকা থেকে অপহৃত ইট ভাটার ম্যানেজার মোহাম্মদ ইউসুফকে পাড়াবাসীর সাড়াসী অভিযানে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সোনাইঝিড়ি পাহাড়ি এলাকা থেকে ম্যানেজারকে উদ্ধার করা হয়। এদিকে, অপহরণকারী মংক্যচিং মারমা (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশের হাতে দিয়েছে এলাকাবাসি। পরে আরও দুইজনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
জানাগেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী সদর উপজেলার ক্যয়ামলং এলাকায় মকসুদ কোম্পানির ইট ভাটায় হানা দিয়ে ম্যানেজার মোহাম্মদ ইউসুফকে ধরে নিয়ে যায়। রাতেই বিষয়টি স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। এবং রাতেই স্থানীয়রা পাহাড় ঘিরে রেখে তাকে নানা জায়গায় খুঁজতে থাকে ।
বুধবার সকালে ১১টার দিকে আপহরণকারীদের মধ্যে একজনে নাস্তা নেওয়ার জন্য পাহাড় থেকে নেমে আসলে স্থানীয়রা ধাওয়া করে তাকে ধরে ফেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা পাহাড়ে ওঠতে শুরু করলে সন্ত্রাসীরা টের পেয়ে ম্যানেজারকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে নানা জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আরো ২ সন্ত্রাসীকে আটক করে।
ইট ভাটার মালিক মকসুদ কোম্পানি জানিয়েছেন, খবর পাওয়ার পর রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হয়েছে। কিন্তু ম্যানেজারকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মংপু মারমা জানিয়েছেন, সোনাইছড়ি পাহাড়ি এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে স্থানীয়রা সেখানে তল্লাশি চালায়।
এ অবস্থায় সন্ত্রাসীরা আস্তানা থেকে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এই সুযোগে ম্যানেজার মো. ইউসুফ পাহাড় থেকে নেমে আসে। ওই পাহাড় থেকে নেমে আসা একজন যুবককে আটক করা হয়েছে। সে পাহাড়ের উপরে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানানোর পর সেখানে তল্লাশি চালানো হয়। বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর জানিয়েছেন, স্থানীয়রা,পুলিশ এবং সেনাবাহিনীর প্রচেষ্টায় ম্যানেজারকে উদ্ধার করা হয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited