নিজস্ব প্রতিবেদক | ০৭:৫২ পিএম, ২০২৩-০৯-২১
বান্দরবানের লামায় সাদিয়া জাহান প্রকাশ সাদিয়া মনি নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশি রোহিঙ্গা কিশোর। খুনের ঘটনায় স্থানীয়রা মো. হেলাল (১৩) নামের এক রোহিঙ্গা কিশোরকে রক্তাক্ত দা সহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাশঁখাল্যা ঝিরি মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে। লামা থানা পুলিশের উপপরিদর্শক নাঈমুল হক এই খবর নিশ্চিত করেছেন।
নিহত জাহান মনি স্থানীয় মুসলিম পাড়ার মো. ইদ্রিসের কণ্যা। অভিযুক্ত কিশোর হেলাল একই এলাকার নবী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি আঙ্গিনায় খেলতে যান তারা। খেলাচ্ছলে ওই সময় তাদের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ের ক্ষিপ্ত হয়ে হেলাল শিশু মনিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা অভিযুক্ত কিশোর হেলালকে করে আটক করে পুলিশে সোপর্দ করে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited