নিজস্ব প্রতিবেদক | ০৬:১৯ পিএম, ২০২৩-১০-১৭
মঙ্গলবার দুপুরে সুরকৃষ্ণ চাকমা জুরাছড়িস্থ নিজগ্রাম রাস্তারমাথা গ্রামে পৌছুলে স্থানীয়বাসিন্দাদের উদ্যোগে তাকে গাড়িতে চড়িয়ে পুরো উপজেলা সদর প্রদক্ষিণ করানো হয়। পরে স্থানীয় গ্রামবাসী উদয়ন চাকমা, দয়াকুমার চাকমা, শান্তিময় চাকমা, তাপস চাকমার উদ্যোগে ফুলের মালা দিয়ে সুরকৃষ্ণকে সংবর্ধিত করা হয়।
এসময় সুরকৃষ্ণ চাকমার স্ত্রী টিশি চাকমাসহ নিজ গ্রামের কয়েকশ নারী-পুরষ’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজেদের গ্রামের মেধাবী সন্তান সুরকৃষ্ণকে সংবর্ধিত করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত মন্তব্য করে গ্রামবাসীরা জানান, সুরকৃষ্ণকে অনুসরন করে আমাদের সন্তানরাও যাতে খেলাধূলায় আগ্রহী হয় আমরা সেই প্রত্যাশাই করছি।
এদিকে, নিজগ্রামের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সংবর্ধিত হওয়ায় অনুভূতি জানতে চাইলে সুরকৃষ্ণ চাকমা বলেন, এটা অনেক অনেক প্রত্যাশিত ও অনুপ্রাণিত করেছে আমাকে। সুরকৃষ্ণ বলেন, আমার নেক্সট লক্ষ্য হচ্ছে আমি যে চ্যাম্পিয়ন ব্যাল্টটি পেয়েছি, সেই বেল্টটিকে ধরে রাখতে আগামী তিন মাসের মধ্যে কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি তার সাথে ফাইট করে জিততে পারলেই উক্ত চ্যাম্পিয়ন ব্যাল্টটি আমি রাখতে পারবো।
এছাড়াও আমার পরিকল্পনা হচ্ছে আগামী বছরে আমি ইউরোপের ল্যাটিন আমেরিকার যেকোনো দেশে খেলতে যেতে প্রস্তুতি গ্রহণ করবো। নিজের মূল লক্ষ্য হলো বিশ^ চ্যাম্পিয়ন হওয়া এমন মন্তব্য করে সুরকৃষ্ণ বলেন, পাহাড়ের দূর্গম এলাকাগুলোতে অনেক মেধাবী খেলোয়ার রয়েছে তাদেরকে তুলে আনার পদক্ষেপ খুবই কম দেখা যায়। এটা থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের পাহাড়ের সন্তানদের তুলে এনে পর্যাপ্ত নার্সিং করতে পারলে তারাও দেশের হয়ে খেলে সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।
রাঙামাটি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের রাস্তারমাথা গ্রামের কৃতি সন্তান সুরকৃষ্ণ চাকমা জম্ম গ্রহণ করেন ১৯৯৫ সালে। সুরকৃষ্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা। ২০১৮ সালে ব্রিটিশ-বাংলাদেশি বক্সার আলী জ্যাকোর হাত ধরে পেশাদার জগতে যাত্রা শুরু হয়েছিল সুরকৃষ্ণ’র।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited