আল মামুন | ০৬:৫৭ পিএম, ২০২৩-১১-০২
অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়িতে জনজীবন ছিলো স্বাভাবিক। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা শহরে মহড়া দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩) সকাল ১০টার পর খাগড়াছড়ি জেলা শহর পরিদর্শন ও পর্যবেক্ষণে মাঠে ছিলো খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর। সাথে ছিলো আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্যানরা।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন প্রশাসনের সমন্বয়ে জেলা শহরের ভাঙাব্রীজ,শাপলা চত্বর,বাস টার্মিনাল,স্বনির্ভর থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন। অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়িতে দুর পাল্লার যাত্রীবাহি বাস চলাচল না করলেও কাঁচামালের ট্রাক,আন্ত:জেলা সড়কে অভ্যন্তরীন গাড়ী চলাচল স্বাভাবিক ছিলো।
তবে তৃতীয় দিনের অবরোধে রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। সর্তক অবস্থানে মাঠে সরব উপস্থিতি ছিলো খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের। ফলে স্বাভাবিক ভাবে যান বাহন চলাচল,জনজীবনে অবরোধের তেমন কোন প্রভাব পড়েনি।
এদিকে পুলিশের পক্ষ থেকে অবরোধের অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ মাঠে অতিরিক্ত সর্তকতা লক্ষ করা গেছে। জেলা শহরসহ উপজেলাগুলোতে মোটর সাইকেল,টমটম ও সিএনজিসহ ছোট পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে পরিবহন চলাচলের সংখ্যাও। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে ঢিলেঢালা ভাবে প্রভাবহীন সড়ক অবরোধ বলাচলে বিএনপির।
প্রশাসনের মহড়াকালে খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, অবরোধের তৃতীয় দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ,বিজিবির সমন্বয়ে যৌথ টহল অব্যাহত রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। খাগড়াছড়ি জেলা ও ৯ উপজেলায় পুলিশের পাশাপাশি ৫ শতাধিক আনসার সদস্যও মোতায়েন রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। এতে জনগনের জীবন যাত্রার মান স্বাভাবিক থাকবে বলে তিনি জানান।
অবরোধের পরিস্থিতি ও সার্বিক বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, অবরোধ হলেও স্বাভাবিক নিয়মেই সব স্বচল রয়েছে। আঞ্চলিক সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোন ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। সবাই মিলে সম্মনিতভাবে নাশকতারোধে তৎপর আছে প্রশাসন। কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited