আলমগীর মানিক | ১২:৫৫ পিএম, ২০২৩-১১-১৩
আলমগীর মানিক,
দূর্যোগপূর্ণ মুহুর্তে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর বলে মন্তব্য করে রাঙামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি-পিএসসি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।
সোমবার রাঙামাটিস্থ সেনা রিজিয়নের আওতাধীন এলাকায় বসবাসরত হতদরিদ্র, দুঃস্থ, অসহায় পাহাড়ি-বাঙ্গালী সম্প্রদায়ের লোকজনকে চিকিৎসা সেবা নিশ্চিতে, আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ পড়ালেখার মানোন্নয়নে নগদ অর্থ, শিক্ষা বেঞ্চ, ঢেউটিন ও সেলাইমেশিন প্রদানকালে রাঙামাটি রিজিয়ন কমান্ডার এসব কথা বলেন। এসময় রাঙামাটি রিজিয়নের উদ্বর্তন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দায়িত্বপালনের স্থানীয় জনগণের পাশে থেকে তাদের জীবন-মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।
এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited