আল মামুন | ০১:২১ এএম, ২০২৩-১২-০১
খাগড়াছড়ির গুইমারায় পাচঁটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অবৈধ এসব ইট ভাটায় বন-পাহাড়ের জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে চারটি ভাটার মালিককে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা জরিমানা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। অভিযানকালে সিন্দুকছড়ির এমএসবি ইটভাটায় জ্বলানি কাঠ ব্যবহার না করায় জরিমানার হাত থেকে রক্ষা পায়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) সকাল থেকে টানা দুপর পর্যন্ত গুইমারা সদরের আমতলীপাড়ার এসবি ইটভাটার মালিক শহিদউল্ল্যাহ,ফোর স্টার ইটভাটার মালিক মশিউর রহমান তারেক, মেসার্স তারা ইটভাটার মালিক সেলু মারমা, বাইল্যাছড়ির মদিনা ইট ভাটার মালিক মশিউর রহমান তারেক ও সিন্দুকছড়ি এলাকার এমএসবি ইট ভাটার মালিক মংগ্রী মারমার ইট ভাটায় এই অভিযান পরিচালনা করেন তিনি। এতে পুলিশ সদস্য ও বন রক্ষীরা অংশ নেন।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গুইমারা উপজেলার ৫টি ইটভাটায় মোবাইল কোর্টের পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি ইটভাটার বনের কঁচি-কাঁচা জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে ৫০ হাজার টাকা করে, মোট ২ লাখ টাকার অর্থদ- দেয়া হয়।
এ সময় ৪টি ইটভাটার জব্দকৃত জ্বালানি কাঠ বন বিভাগের ফরেস্ট রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা নিলামের মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী আরো বলেন, গুইমারা উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। সুনিদিষ্ট অভিযোগ ও তথ্য পেলে প্রতিটি অনিয়ম প্রতিরোধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited