নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৭ পিএম, ২০২৪-০১-১৬
পার্বত্য চট্টগ্রামে যুবসমাজ ধ্বংসে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারি চক্র। দুর্গম পাহাড়ে মাদকের বিস্তার ঘটাতে ব্যবসায়ীরা নির্জনে একের পর একর টিলা যুক্ত জমিতে গাঁজার চাষ করে আসছে। এমন একটি এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে হানা দেয় প্রশাসন।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার ৩নং রাবার বাগানের পর চৌধুরী পাড়া এলাকায় দুর্গম পাহাড়ি ছড়ার পাড়ে প্রায় ৩ একর জায়গার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। এতে প্রায় ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেয় প্রশাসন। যার আনুমানিক ওজন ৩০ হাজার কেজি, মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।
১৬ জানুয়ারি, মঙ্গলবার সকালে সেনাবাহিনী, পুলিশ এর যৌথ অভিযান চালিয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন নেতৃত্বে এতে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব চৌধুরীর সহ মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা এসব গাঁজা ক্ষেত কেটে ধ্বংস করে দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন, খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম ও খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। এ সময় অপরাধীদের বিষয়ে সজাগ থেকে মাদক কারবারিদের নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার।
এর আগে সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব চৌধুরী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসন সচেষ্ট আছে। কোনো ধরনের মাদকের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। যে বা যারা যুব সমাজ ধ্বংসের জন্য মাদকের বিস্তারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সজাগ রয়েছে প্রশাসন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৩ একর জায়গার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। এতে যে গোষ্ঠীই জড়িত থাক তাদের ছাড় দেওয়া হবে না। জড়িতদের শনাক্তে প্রশাসন কাজ করছে জানিয়ে তিনি বলেন, বর্তমান পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ প্রশাসন সক্রিয় আছে। অপরাধীদের কোন ছাড় নেই বলে তিনি মন্তব্য করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited