নিজস্ব প্রতিবেদক | ১২:০৯ এএম, ২০২৪-০১-৩০
রাঙামাটির বাঘাইছড়িতে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার সন্ধ্যায় বাঘাইছড়িস্থ অচলচুগ বনবিহার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল। তিনি জানান, যৌথঅভিযানের মাধ্যমে ইউপিডিএফ এর এই চাঁদাবাজদের আটক করা হয়েছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইসতিয়াক আহাম্মেদ জানান, সেনাবাহিনীর সহায়তা নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করে বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের অচলচুগ বনবিহার এলাকা থেকে বিপ্লব চাকমা(৩৩), মিঠন চাকমা(২৮), রিটন চাকমা(৩৩), রতœ চাকমা(২৩) ও পদ্মা রঞ্জন চাকমা(৪২) এই পাঁচজনকে আটক করা হয়েছে।
এসময় আটককৃতদের কাছ থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ২টি মোটরসাইকেলসহ আমেরিকান ডলার, ভারতীয় রুপী ও চাঁদা আদায়ের রশিদ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।
নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, আটককৃতরা সকলেই প্রসিত খীসার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সক্রিয় সদস্য।
সাম্প্রতিক সময়ে এই সংগঠনের সশস্ত্র শাখার সন্ত্রাসীরা বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের কাছ থেকে বিপুল পরিমানে চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতা বৃদ্ধি করায় স্থানীয় পাহাড়ি অধিবাসিরা ব্যাপক হয়রানী-নির্যাতনের শিকার হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েই বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার সন্ধ্যায় উপরোক্ত ৫ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited