আলমগীর মানিক | ০৪:৩২ পিএম, ২০২৪-০২-১৯
আলমগীর মানিক
রাঙামাটি শহরের রূপনগর এলাকায় কোনো প্রকার পূর্নবাসন বা ক্ষতিপূরণ নাদিয়ে কয়েকশো পরিবারের একমাত্র বসতভিটাকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নামে বন্দোবস্তি প্রদান করার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
সোমবার দুপুরে আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে রূপনগর এলাকায় ভবন নির্মাণ কাজের লে-আউট দিতে গেলে সেখানে বসবাসরত কয়েকশো নারী-পুরুষ একত্রিত হয়ে বাধা প্রদান করে বিক্ষোভ করতে থাকে।
এসময় পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণসহ আঞ্চলিক পরিষদের প্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারিদের দাবি শুনেন। পরবর্তীতে স্থানীয়দের বাধারমুখে লে-আউট কার্যক্রম বাস্তবায়ন না করেই ঘটনাস্থল থেকে আঞ্চলিক পরিষদের প্রতিনিধিবৃন্দ ফিরে যেতে বাধ্য হয়।
বিক্ষোভকারিদের অভিযোগ, পাহাড়ি অঞ্চলের নিয়মানুসারে ১০ থেকে ১২ বছর জঙ্গল পরিস্কার করে বসবাস করলেই ভূমি বন্দোবস্ত পাওয়ার নিয়ম থাকলেও বিগত কয়েক দশক ধরেই পার্বত্য রাঙামাটিতে ভূমি বন্দোবস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। তাই এখানকার বাসিন্দারা ভূমি বন্দোবস্ত প্রাপ্ত থেকে বঞ্চিত রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে রূপনগরের কয়েকশো পরিবারের একমাত্র বসত ঘরের ভিটে-মাটি রহস্যজনকভাবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নামে বন্দোবস্ত দিয়ে দেওয়া হয়েছে।
সোমবার কাউকে কোনো কিছু না জানিয়ে এবং নোটিশ প্রদান না করেই একতরফাভাবে আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে রূপনগরে ভবন নির্মানকাজের লে-আউট দিতে আসলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। এসময় বিক্ষোভকারিদের আন্দোলনের মুখে লে-আউট কার্যক্রম বাস্তবায়ন না করেই ফিরে যায় সংশ্লিষ্ট্যরা।
বিক্ষোভকারিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুসারে একজন মানুষও ভূমিহীন থাকবে না, এমন সিদ্ধান্ত থাকলেও প্রতারনার মাধ্যমে রূপনগরের কয়েকশো পরিবারকে ভূমিহীন করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। ভিটেমাটি হারিয়ে কোথায় যাবেন এই কয়েকশো পরিবার। এমন প্রশ্ন করে বিক্ষোভকারিরা বলেন তাদের একমাত্র বসতভিটা রক্ষায় যা যা করনীয় তার সবকিছুই তারা করবেন।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা জানান, আমরা এখানে এসে বেশ কিছু ঘরবাড়ি দেখতে পেয়েছি। স্থানীয়রা বাধাও দিয়েছেন। তাই আমরা সকলকে সাথে নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বৈঠক করে এর একটা সমাধান বের করবো।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited