নিজস্ব প্রতিবেদক | ০৩:৪১ পিএম, ২০২৪-০৪-১২
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পুরাতন বছরের দুঃখ, বেদনা, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিঝু উৎসব শুরু। তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে বাঘাইছড়ি উপজেলার নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিঝু পালন করেছে উপজেলার চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠী সহ বিভিন্ম শ্রেণি পেশার হাজারো মানুষ।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৭টায় বর্ণাঢ্য র্যালী নিয়ে উপজেলার কাচালং নদীর ঘাটে বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা ফুল ভাসায়। শিশু-কিশোরসহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাহের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়।
ফুল বিঝু উপভোগ করতে বাঘাইছড়ি কাচালং নদীর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠীর সাথে ফুল ভাসানো উৎসবে অংশগ্রহণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন’সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ফুল বিজু পালনের মধ্য দিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ হয়।
উপজেলার বিঝু আয়োজক কমিটির সদস্য ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা জানায় উপজেলার বিভিন্ন এলাকায় বিঝু উৎসব উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বলি খেলার আয়োজন করা হয়েছে আজ ফুল বিঝু এবং আগামীকাল মুল বিঝুর মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited