আলমগীর মানিক | ০৮:০১ পিএম, ২০২৪-০৪-১৮
মাদকের আগ্রাসন থেকে রাঙামাটিবাসীকে রক্ষায় এবার সাড়াঁশি অভিযান পরিচালনা করে দেশীয় কয়েকশো লিটার চোলাই মদ, মদ তৈরির বিপুল পরিমান উপকরণসহ সরঞ্জাম জব্দ করেছে রাঙামাটির ডিবি পুলিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান এই অভিযানে অন্তত ৫শ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ।
রাঙামাটিস্থ পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাঙামাটি সদরস্থ পিটিআই নতুন পাড়া এলাকায় অবৈধ চোলাই মদ তৈরি এবং কেনাবেচা হয় মর্মে গোপন সংবাদ পায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু’র তত্ত্বাবধানে ডিবি পুলিশের একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।
অভিযানকালে পিটিআই নতুন পাড়া এলাকার উত্তরপাশের শেষ মাথায় একটি পরিত্যক্ত ঘরে মজুদ রাখা ৪৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক ব্যবসার সাথে জড়িত সন্ধিগ্ধ ব্যক্তি সুফল তালুকদারের হেফাজত হতে আরো ৫০ লিটার দেশীয় চোলাই মদ’সহ সর্বমোট ৫শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয় চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited