নিজস্ব প্রতিবেদক | ১২:০৪ এএম, ২০২৪-০৪-২২
খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে।
রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত খাগড়াছড়ির তিন উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য তিন পদে ৩৬ জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জোনায়েদ কবির সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন , ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা মভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মো. দিদারুল আলম, সন্তোষিত চাকমা, মো. নজরুল ইসলাম, সুশীল জীবন ত্রিপুরা, জ্ঞান রঞ্জন ত্রিপুরা, মো. আকতার হোসেন ও নির্নিমেষ দেওয়ান। ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদ উল্লাহ, মো. আবু হানিফ, মো. শাহাবউদ্দিন সরকার, মো. এরশাদ হোসেন ও ক্যউচিং মারমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণী ত্রিপুরা, নিপু ত্রিপুরা ও নিউসা মগ।
এ ছাড়া দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে মো. কাশেম ও ধর্ম জ্যোতি চাকমা। ভাইস চেয়ারম্যান পদে মো. মোস্তফা কামাল, মো. মজিবর ফরাজী, মো. সোলাইমান ও সুসময় চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সীমা দেওয়ান ও বিলকিছ বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
পানছড়িতে চেয়ারম্যান পদে মিটন চাকমা, চন্দ্র দেব চাকমা, শান্তি জীবন চাকমা, কালাচাঁদ চাকমা, সমর বিকাশ চাকমা ও মানেক পুতি চাকমা। ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন, জয় নাথ দেব, সঞ্চয় চাকমা, সৈকত চাকমা ও কিরণ ত্রিপুরা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিতা ত্রিপুরা ও সুজাতা চাকমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ২১ মে এ তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited