বিলাইছড়ি প্রতিনিধি | ১২:২০ এএম, ২০২৬-০৯-১২
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকা জোরদারের লক্ষ্যে Volunteer for Bangladesh (VBD)-এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিলাইছড়ি উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় VBD-এর ইতিহাস, লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার অভি দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন VBD বিলাইছড়ি উপজেলা টিমের প্রজেক্ট অফিসার শামীম উদ্দিন। VBD রাঙামাটি জেলা চ্যাপ্টারের পক্ষ থেকে বক্তব্য দেন মো. আয়মান উর রহমান (তানভীর)।
এছাড়া সভাপতির বক্তব্য দেন VBD বিলাইছড়ি উপজেলা টিমের প্রেসিডেন্ট আল নোহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন VBD বিলাইছড়ি উপজেলা টিমের জেনারেল সেক্রেটারি তুলি চাকমা।
বক্তারা বলেন, তরুণদের মেধা, শক্তি ও সৃজনশীলতাকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
স্থানীয় সমস্যা চিহ্নিত করে তরুণদের নেতৃত্বে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিক্ষা, পরিবেশ ও জনসচেতনতামূলক কার্যক্রমে VBD গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় বিলাইছড়ির তরুণদের আরও বেশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে VBD বিলাইছড়ি উপজেলা টিমের স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ভ্রমণে এসে অসুস্থ হয়ে হাসনাতুল কাদের (৪২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সে...বিস্তারিত
সোহেল রানা : স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাঙামাটি জেনারেল ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়...বিস্তারিত
মেহেদী হাসান : ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি এবার স্বল্পমূল্যে হৃদরোগীদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্য...বিস্তারিত
মেহেদী হাসান : পাহাড় ও হ্রদের শহর রাঙামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের আইফোন মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited