নিজস্ব প্রতিবেদক | ১২:০২ এএম, ২০২৪-০৪-২৩
জায়গা-জমি বিক্রিসহ নানান ধরনের প্রতারনামূলক আশ^াস দিয়ে প্রতারনা ও আত্মসাৎ এর অভিযোগে আবু আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানার এস আই রূপক জানিয়েছেন, সোমবার দুপুরে থানার এএসআই সালাউদ্দিন ওয়ারেন্টমুলে অভিযান পরিচালনা করে আবু আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৪২০/৪০৬ ধারায় দায়েরকৃত সিআর মামলা নং-৫৬৩/২৩ এ গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এই মামলার বাদি নবী হোসেন জানিয়েছেন, আবু আলম নামের এই ব্যক্তি আমাকে তার জায়গা বন্দক দেওয়ার নামে আমার সাথে প্রতারনা করে আমার কয়েক লাখ টাকা আত্মসাৎ করে আমার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠকসহ লিগ্যাল এইডের মাধ্যমে বৈঠক করেও কোনো সুরাহা পাইনি। অবশেষে আমি বাধ্য হয়েই আদালতে সিআর মামলা দায়ের করেছি। নবী জানান, আমার সাথে ছাড়াও এই আবু আলম রাঙামাটি শহরের তবলছড়ির আরো একাধিক ব্যক্তির সাথে বিভিন্ন প্রতারনামূলক কর্মকান্ড করেছেন এবং বিভিন্ন মামলাও রয়েছে।
এদিকে, নবী হোসেনের আইনজীবি কাজী মঈনুল হোসেন জানিয়েছেন, আবু আলমের বিরুদ্ধে ৪২০/৪০৬ ধারায় প্রতারনা ও আত্মসাতের মামলা দায়ের করায় তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। ইতিমধ্যেই মাননীয় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আদেশও দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত আবু আলমকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited