আলমগীর মানিক | ০৩:৩৪ এএম, ২০২৪-০৫-১৩
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় এবার পাসের হার বেড়েছে। এবার রাঙামাটি জেলায় ৭২.৭২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৭২.২৫ শতাংশ এবং বান্দরবান জেলা পাসের হার ৭২.৭০ শতাংশ।
এই তিন জেলায় গত বছর পাসের হার ছিল যথাক্রমে ৬৭.৯২ শতাংশ, ৬৮.৩৭ শতাংশ ও ৭০.৩০ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান জানান, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলে সবসময় তিন পার্বত্য জেলায় পাসের হার কম থাকে। এবার তিন জেলায় পাসের হার বেড়েছে।’
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার ৮২.২৯ শতাংশ। আর ছাত্রীর পাসের হার ৮৩.২১ শতাংশ। সবমিলিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮২.৮০ শতাংশ।
এদিকে ছাত্রীরা জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে। এবার ৫ হাজার ৭৫০ জন ছাত্রী এবং ৫ হাজার ৭৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।
রোববার সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান ফলের বিস্তারিত তুলে ধরেন।
জানা গেছে, এই শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৫টি স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ৭৫৩। এর মধ্যে ২১৯টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৫ হাজার ২৪জন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বলেন, গণিত এবং উচ্চতর গণিত বিষয়ে ফল তুলনামূলক খারাপ হয়েছে। সার্বিক বিষয়ে গতবারের চেয়ে ফল ভালো হয়েছে। এবার শতভাগ পাস করেছে ৪৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। পাসের হার শূন্য এমন কোনো বিদ্যালয় নেই।
শিক্ষা বোর্ড জানায়, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৯৪.৫২ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৭৩.২৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৪.১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited