নিজস্ব প্রতিবেদক | ১২:৩৪ এএম, ২০২৪-০৫-২৫
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশংকাজনক অবস্থায় ২জন কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে সোনা মিয়ার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে স্বজনরা। অন্য একজনের নাম আবু তাহের। দুজনেই ঘুমধুম এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৪ মে) রাত ৮টার দিকে ঘুমধুম সীমান্তের পশ্চিমকূল এলাকায় এঘটনা ঘটে।
সোনা মিয়ার পিতা হাবিবুর রহমান জানান, রাত সাড়ে ৮ টার দিকে সীমান্তের পশ্চিমকূল নামক জায়গায় এই বিস্ফোরণ হয়। এতে আরো তিন জন নিখোঁজের তথ্য দেন তারা। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
রাত ১০টায় নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া মুঠোফোনে জানান, তিনিও ঘটনাটি শুনেছেন, তবে স্থানীয় চেয়ারম্যান থেকে বিস্তারিত জানার চেষ্টা করছেন।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন আহত হয়েছে, তবে কেউ নিখোঁজের তথ্য নেই।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited