নিজস্ব প্রতিবেদক | ১২:২৫ এএম, ২০২৪-০৬-০১
ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় কাপ্তাই উপজেলায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চিৎমরম উচ্চ বিদ্যালয়।
শুক্রবার বিকেলে কাপ্তাই শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তারা টাইব্রেকারে ৪-২ গোলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজীতদের মাঝে পুরস্কার বিতরন করেন।
এর আগে দুপুরে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।
এসময় কাপ্তাই উপজেলার নবনির্বাচিত চেয়ানম্যান মোঃ নাছির উদ্দিন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন লিমন, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া, রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নান, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ মাহবুব হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার ৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬০জন শিক্ষার্থীর অংশগ্রহণ করে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited