নিজস্ব প্রতিবেদক | ০৮:২৫ পিএম, ২০২৪-০৬-০৩
সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই শ্লোগানে রাঙামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও তিন উপজেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে সততা স্টোরের অনুকুলে অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যলয়, রাঙামাটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও জেলার তিন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সততা স্টোর পরিচারনায় অর্থ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
এসময়, রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. জাহিদ কালাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার,দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফরহাদ হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, সহ জেলা তিন উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বক্তারা, দুর্নীতি ঠেকাতে আজকের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। এই সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের নীতি নৈতিকতা শিখাতে সাহায্য করবে। দুর্নীতি দমন কমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানান সকলে।
আলোচনা সভা শেষে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোরের অনুকূলে প্রতিটি প্রতিষ্ঠানে নগত ১০,০০০ টাকা করে প্রদান করা হয়।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited