নিজস্ব প্রতিবেদক | ১২:৫২ এএম, ২০২৪-০৬-১২
কাপ্তাই উপজেলার আরো২টি ইউনিয়নে ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার। মঙ্গলবার (১১জুন২৪) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে ৫ম পর্যায়ে দ্বিতীয় ধাপে পরিবারগুলোর মাঝে অনুষ্ঠানের মাধ্যমে গৃহ ও জমি হস্তান্তর করা হয়। এবারের ঘর গুলো পাহাড়ি মাচাং ঘরের আদলে তৈরী করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারদেশে ১৮হাজার গৃহ ও ভূমিহীনদের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রুহুল আমিনের সঞ্চালনায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করে কাপ্তাই উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এবং উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মো. নাছির উদ্দিন।
এসময় কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার মো. শাহাদাত হোসেন চৌধুরী, ইউপি পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলন, মংক্য মারমা, ওয়েশ্লি মং চৌধুরীসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited