আলমগীর মানিক | ১০:৫৬ পিএম, ২০২৪-০৮-১৫
আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে পদত্যাগের দাবিতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ সকল সদস্যদের ও পৌরসভার মেয়রকে আল্টিমেটাম দিয়েছেন রাঙামাটি বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা ৪দফা দাবি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের ৪ দফা দাবি সমূহ-
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সাবেক সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও সহযোগী মহাজোটের শরীক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকার তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
৪.প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
উল্লেখিত পদযাত্রা থেকে শেখ হাসিনাসহ ছাত্র হত্যায় জড়িত সকল ব্যক্তির ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দেন বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা।
এব্যাপারে জানতে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও মেয়র আকবর হোসেন চৌধুরীকে মুঠোফোন নম্বরে ফোন দেওয়া হলে তাদের কাউকে পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited