আল মামুন | ১১:০১ পিএম, ২০২৪-০৮-১৫
৪ আগস্ট খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার জেলা শহরের কলাবাগানস্থ বাস ভবনে হামলা,ভাঙচুর ও শাপলা চত্বর,ভাঙাব্রীজের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা,দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা ভাংচুর,লুটপাটের অভিযোগে ৫১৬ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ৩ শতাধিক ব্যাক্তিকে আসামী করে মামলা হয়েছে খাগড়াছড়ি সদর থানায়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪) বিকেলে মুঠোফোনে মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করেন, খাগড়াছড়ি সদর থানার (তদন্ত) ভারপ্রাপ্ত ওসি ফখরুল ইসলাম। তিনি জানান,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
এতে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
চলতি মাসের ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার জেলা শহরের কলাবাগানস্থ মামলার অভিযোগ আনা হয় এতে। এছাড়াও খাগড়াছড়ির প্রাণকেন্দ্র শাপলা চত্বরসহ বিভিন্ন এলাকায় বাসভবনে ভাঙচুর,শাপলা চত্বরে হামলাসহ একাধিক অভিযোগে এ মামলা হয়েছে।
একটি বিশ^স্ত সূত্রে জানা যায়, ঐ মামলায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও আওয়ামী লীগের সাবেক মেয়র রফিকুল আলম,মংসুইপ্রু চৌধুরী অপু,নির্মলেন্দু চৌধুরী,দিদারুল আলম,পরিমল দেবনাথ,চন্দন কুমার দে,রেজাউল করিম,মানিক পাটোয়ারী,আক্তার হোসেন,ইসমাইল হোসেন,নুরুল আজম,বিশ^জিত রায় দাশ,টিকো চাকমা,নুরুল আফসার চৌধুরী,শামীম চৌধুরীসহ ৫১৬ শীর্ষস্থানীয় নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৩ শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited