আল মামুন | ১১:১৫ পিএম, ২০২০-১১-১৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতদের সড়ক অবরোধ চলাকালে পর্যটকবাহী সাজেকগামী অন্তত ১০ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকাল ৯ টারদিকে দীঘিনালা লারমা স্কোয়ার এলাকায় সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ অবরোধকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর দীঘিনালা সরকারি কলেজ মোড় থেকে পুলিশ ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে অপু চৌধুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং আমানুল ইসলাম শান্ত সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।
এদিকে, দীঘিনালা ছাত্রলীগের পদবঞ্চিতদের অভিযোগ, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের গঠনতন্ত্র ভঙ্গ করে টাকার বিনিময়ে বিভিন্ন উপজেলা কমিটিতে ছাত্রদল, যুবদল ও ছাত্র শিবির এবং ছাত্র নয় এমন ছেলেদের নিয়ে প্রেস কমিটি ঘোষণা করেছে। এতে করে ছাত্রলীগের ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।
এর আগে শনিবার বিকেলে টিকো চাকমা ও জহির উদ্দিন ফিরোজের স্বাক্ষরে, কোন সম্মেলন বা কাউন্সিল ছাড়াই দীঘিনালা উপজেলা, দীঘিনালা সরকারি কলেজ, মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা ছাত্রলীগের প্রেস কমিটি ঘোষণা দেওয়া হয়। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয় উপজেলা ছাত্রলীগের একাংশ। এতে পুরো জেলা উত্তপ্ত হয়ে উঠে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited