নিজস্ব প্রতিবেদক | ০৬:৫১ পিএম, ২০২৪-০৮-১৮
সাব্বির-নাজিম
অবশেষে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন বিক্ষোভের মুখে রাঙামাটি পৌরসভায় সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের কারনে রাঙামাটি পৌরসভার মেয়র ও কাউন্সিলগণ পালিয়ে থাকার ফলে সৃষ্ট জটিলতার নিরসনে রোববার বিকেলে জেলা প্রশাসক কর্তৃক স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার স্মারক নাম্বার: ০৫.৪২.৮৪০০.২০৭.০১.০২১.১৬-২৭১ উল্লেখিত পত্রে উল্লেখ করা হয়, রাঙামাটি পৌরসভার মেয়র এবং কাউন্সিলরগণ পৌরসভায়/কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-পৌর-১ শাখা কর্তৃক স্মারক নাম্বার ৪৬.০০.০০০০.০০০.০৬৩.৯৯.০০৭.২২.৯৮৮, তারিখ: ১৪ই আগষ্ট এর সূত্রমতে উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাঙামাটি পৌরসভার মেয়র এবং কাউন্সিলরগণ পৌরসভায়/কর্মস্থলে অনুপস্থিত থাকায় সকল ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘিœত হচ্ছে।
এমতাবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বার্থে সূত্রোক্ত পত্রের মর্মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।
এখন থেকে পৌরসভায় মেয়র-কাউন্সিলরদের অনুপস্থিতিতে নাগরিক সেবাসহ সকলধরনের সেবা প্রদানে প্রধান নির্বাহী কর্মকর্তাই পদক্ষেপ নিবেন। গত ১৪ই আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-পৌর-১ শাখা কর্তৃক স্মারক নাম্বার ৪৬.০০.০০০০.০০০.০৬৩.৯৯.০০৭.২২.৯৮৮ মূলে প্রদত্ত এক অফিস আদেশে জানানো হয়, যেহেতু সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারনে বিভিন্ন পৌরসভা সমূহে অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছেনা বলে সংশ্লিষ্ট্য পৌরসভাসমূহ সূত্র জানা যায়।
সকল পৌরসভা সমূহের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার নিমিত্ত প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভাসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ন আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
রোববার রাঙামাটি শহরে পৌরসভা প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পৌর মেয়রের পদত্যাগের দাবিতে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত একজন জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এক ঘন্টা সময় নেন।
পরবর্তীতে রোববার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক স্মাক্ষরিত এক পত্রের মাধ্যমে মন্ত্রণালয়ের সিদ্ধান্তনুসারে প্রধান নির্বাহী কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হয়। সোমবার সকাল থেকেই প্রধান নির্বাহী কর্মকর্তা রাঙামাটি পৌর সভায় দায়িত্বগ্রহণ করবেন বলে জানাগেছে।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited