আলমগীর মানিক | ০৮:৪০ পিএম, ২০২৪-০৮-২১
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শিক্ষক এজাবুর আলম কর্তৃক কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করার হুমকি দিয়ে প্রায় সময় শিক্ষার্থীদের হয়রানি ও নাজেহাল করার অভিযুগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে নামে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে আন্দোলন কর্মসূচী শুরু করলে ব্যাপক বিক্ষোভের মুখে সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার পদত্যাগে বাধ্য হন। একই সময়ে অভিযুক্ত যৌন নীপিড়ক শিক্ষক জুনিয়র ইন্সট্রাক্টর(টেক-সিভিল-উড) এজাবুর আলমকে সুইডিশ থেকে সরিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্তির জন্য বদলির আদেশের প্রজ্ঞাপন আসে ঢাকা থেকে।
বুধবারের এই ঘটনার দুইদিন আগে থেকেই অত্র শিক্ষা প্রতিষ্ঠানের জুনিয়র ইনস্ট্রাক্টর শিক্ষক এজাবুর আলম এর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির সুনির্দিষ্ট্য অভিযোগ এনে ঐ শিক্ষকের পদত্যাগের দাবীতে বিএসপিআই শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শনের আন্দোলন শুরু করে।
এসময় অভিযুক্ত শিক্ষক এজাবুরের বিরুদ্ধে বুূধবার (২১আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঢাকা কারিগরি অধিদপ্তরে বদলি ও পদায়ন বিষয়ে একটি প্রজ্ঞাপন আসে। অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার প্রজ্ঞাপনটি নিয়ে এসে বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন থামানোর অনুরোধ করতে আসলে তাঁর বিরুদ্ধেও শিক্ষার্থীরা পদত্যাগের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে অবস্থান করতে থাকে শিক্ষার্থীরা।
বিএসপিআই অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার জানান, আন্দোলন হয়েছে জুনিয়র শিক্ষক এজাবুরের বিরুদ্ধে। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৮ আগস্ট ঢাকা কারিগরি অধিদপ্তরে যোগাযোগ করেছি। তারপর অধিদপ্তর উক্ত অভিযুক্ত শিক্ষককে ঢাকা কারিগরি অধিদপ্তরে বদলি করার প্রজ্ঞাপন জারি করে। কিন্তু ছাত্ররা আমাকে জিম্মি করে পদত্যাগ করিয়েছে। পদত্যাগের পর সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় অধ্যক্ষ ইনস্টিটিউট ত্যাগ করে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited