নিজস্ব প্রতিবেদক | ০১:১৬ এএম, ২০২৪-০৮-২২
পার্বত্য জেলায় সপ্তাহজুড়ে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির ফলে মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে রাঙামাটির লংগদু ও খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
বুধবার দুপুর থেকে নদীর পানি বেড়ে আটারকছড়া ইউনিয়নের ডাঙ্গাবাজারের আশপাশের এলাকা সহ মাইনি নদীর পাড়ের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। মাত্র ১ মাসের ব্যবধানে দুইবার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন ইয়ারংছড়ি ও প্রধান সড়কের পাশের এলাকার নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন। কিছু স্থান পানিতে ডুবে গেছে। এসব এলাকার বাসিন্দারা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
এদিকে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন। এতে প্লাবিত হয়েছে অন্তত ১০টির বেশি গ্রাম। এছাড়া খাগড়াছড়ি-লংগদু সড়কের মেরুং হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা বলেন, ইতোমধ্যে পানি উঠতে শুরু করেছে। অনেকগুলো ঘর বাড়ি সহ কয়েকটি গ্রাম প্লাবিত। যারা আশ্রয় কেন্দ্রে আসবেন তাদের জন্য যেন ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়। স্থানীয় কয়েকজন মাহিন্দ্র ও মোটরসাইকেল চালক জানিয়েছেন সড়ক পানিতে ডুবে যাওয়ায় লংগদুর সাথে দীঘিনালা তথা খাগড়াছড়ির যান চলাচল বন্ধ রয়েছে।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ জানান, অতি বৃষ্টির ফলে পানিতে নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। আমরা ১৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। বন্যা দুর্গতরা আশ্রয় কেন্দ্রের উঠার পর তাদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited