নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৬ পিএম, ২০২৪-০৮-২২
নেমে আসা উজানের পানি ও টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাগড়াছড়িতে ত্রান সহায়তা দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) বিকেলে খাগড়াছড়ি সদরের গোলাবড়ী ইউনিয়ন পরিষদের গঞ্জপাড়া,উত্তর গঞ্জপাড়ায় ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে পাহাড়ি-বাঙ্গালিসহ সকল সম্প্রদায়ের মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান,এসপিপি,এনডিসি,পিএসসি, মেজর সাদাত রহমান,মেজর মো. রেজাউল করিম ইবনে রশীদ, ক্যাপ্টেন রাফিদ, ক্যাপ্টেন গালিব সহ রিজিয়নের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
শুকনা খাবার,রান্না করা খিচুড়িসহ প্রায় ৩৫০ পরিবারের প্রায় ৮০০ জন বন্যাদুর্গত জনসাধারণের মাঝে এসব খাদ্য সহায়তা তুলে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন।
এছাড়াও এই রিজিয়নের খাগড়াছড়ি জোন সহ সকল জোন নিজ নিজ এলাকায় জনগণের পাশে দাঁড়িয়ে এই বিপর্যয় মোকাবিলা করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
বন্যায় আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধার, উদ্ধারে নানা ভাবে সার্পোট দেয়াসহ বন্যার্তদের পাশে থেকে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলার পাশাপাশি যে কোন দূর্যোগে পাহাড়ে বসবাসরতদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited