নিজস্ব প্রতিবেদক | ১১:২৯ পিএম, ২০২৪-০৮-২৩
খাগড়াছড়িতে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সহায়তা অব্যাহত রেখেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সার্বিক সহযোগিতায় এসব সামগ্রী তুলে দেয়া হচ্ছে বলে জানান বিএনপি।
শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) সকাল থেকে দীঘিনালা উপজেলার ত্রান সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষকে প্রয়োজনীয় ঔষুধ ও ত্রাণ সহযোগিতা অব্যাহত রেখেছে জেলা বিএনপি এবং দীঘিনালা উপজেলা বিএনপি। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক টানা কাজ করে যাচ্ছে নীরলসভাবে।
দীঘিনালার হাজাছড়া, আর.এ স্কুল সোবাহানপুর, মেরুং বাজার,ছোট মেরুং উচ্চ বিদ্যালয় ও হেডকোয়াটার এলাকায় ঔষুধ, ত্রান সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও দিঘীনালা উপজেলা বিএনপি।
এতে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আইন বিষয়ক সম্পাদক এড.বেদারুল ইসলাম,ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি ডা: শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited