নিজস্ব প্রতিবেদক | ০৩:১৪ পিএম, ২০২৪-০৮-২৮
অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে খাগড়াছড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে খাগড়াছড়ি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার মোড় প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশ থেকে গত শুক্রবার খাগড়াছড়ি সফরকালে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙালি জাতিকে হেয় করে অ-পাহাড়ি বলে বক্তব্য প্রদান করেন। বাঙালি জাতিকে অ-পাহাড়ি আখ্যা দেয়া উদ্দেশ্য প্রণোদিত। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবি জানানো হয়।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রফিকুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited