আল মামুন | ০২:২৭ এএম, ২০২৪-০৯-১১
খাগড়াছড়ি জেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে জেলা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল এর সভাপতিত্বে এতে সভায় অংশ নেন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন পিপিএম, মো.তরিকুল আলম এতে অংশ নেন।
এতে অর্ন্তবর্তীকালীন গঠিত খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,সাধারন সম্পাদক জসিম উদ্দিন মজুমদার,সহ-সভাপতি এইচএম প্রফুল্ল,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈকত দেওয়ান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সদস্য আল-মামুন,প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি জয়ন্তী দেওয়ান বক্তব্য রাখেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার বলেন, নতুন বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের সেবায়। সম-সাময়িক নানা বিষয়ে সাংবাাদিকের সাথে কথা বলেন নবাগত পুলিশ সুপার। তিনি নতুন বাংলাদেশের স্বাধীনতায় শহিদদের শ্রদ্ধা জানিয়ে জনগণকে সর্বোচ্চ সহযোগিতা করে এ জেলাকে সুন্দর পরিবেশ দেয়ার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও মাদকদ্রব্য আসে মিমানমার,ভারত থেকে মন্তব্য করে তিনি বলেন, তারা বিক্রয় করে আর আমরা সেবন করি। ফলে ক্ষতি হচ্ছে আমাদের। এসময় কোন মাদক কার্বারিদের ছাড় দেয়া হবেনা জানিয়ে নবাগত পুলিশ সুপার প্রতিটি অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited