নিজস্ব প্রতিবেদক | ১১:৪৯ এএম, ২০২৪-০৯-১৬
ওয়াশিংটন, ডি.সি. থেকে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের আন্তঃসংস্থা প্রতিনিধিদলকে স্বাগতম জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। প্রতিনিধিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ মুখ্য উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন।
প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নাইম্যান; স্টেট ডিপার্টমেন্টের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, ইউএসএআইডি এর এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট অ্যামিনিস্ট্রেটর অঞ্জলি কৌর; এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টিটিভ ব্রেন্ডন লিঞ্চ।
বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
সফরকালে, বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া, প্রশাসনকে শক্তিশালী করা, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত গঠনে সহায়তা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থমূল্যের এক উন্নয়ন চুক্তিতে স্বাক্ষর করেছে ইউএসএআইডি। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত, ইউএসএআইডি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতিতে সহায়তার জন্য প্রায় ১ বিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই অর্থায়ন বাংলাদেশকে আরো অন্তর্ভুক্তিমূলক, সমতামূলক এবং গণতান্ত্রিক পথে চলতে সহায়তা করবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited