নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৮ পিএম, ২০২৪-০৯-১৬
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-উপলক্ষে বাঘাইছড়িতে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। ঈদে- মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য এই জশনে জুলুছের আয়োজন করেছেন বটতলী দরবার শরীফ।
সোমবার সকাল ৮টা বটতলী বাজার থেকে জশনে জুলুছ শুরু হয়ে এফব্লক, মাদ্রাসা পাড়া, উপজেলা সদর হয়ে চৌমুহনী চত্বর পর্যন্ত পৌছে সমাপ্ত হয়। এই জুলুছে উপজেলার ভিবিন্ন এলাকা হইতে শত শত ধর্মপ্রাণ মুসলমান আংশগ্রহণ করেন।
এসময় লোকজন কালেমা লিখিত পতাকা, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে জুলুছে অংশ গ্রহণ করে। নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ (সা:) ধ্বনিতে মূখরিত হয়ে উঠে আকাশ বাতাস।
এছাড়াও মন মুগ্ধকর নাতে রাসুল পরিবেশন করতে থাকেন শায়েরগণ। জুলুছের সামনে ছিল মোটর সাইকেলের বহর।
নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ও কালেমা খচিত পতাকা নিয়ে শত শত মুসল্লী জুলুছে যোগদান করেন।
বটতলী বড় হুজুর কেবলার সাহেবজাদা মাওলানা আব্দুন নুর সাহেবের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা সাইফুল ইসলাম আত্তারী, গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঘাইছড়ি শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সঞ্চালনায় ছিলেন মাওলানা আব্দুল বারী সাহেব। এসময় বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন কোরআন-হাদিসের আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমানিত। এছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে। এই জুলুছ নতুন কিছু নয়। পৃথিবীর ভিবিন্ন দেশে যে মিলাদুন্নবী পালিত হয় সেটির রেফারেন্স ও দেন বক্তৃতায় তাই মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জুলুছ করা উত্তম কাজ। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে বলে সমাবেশে বলা হয়।
আলোচনা সভায় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে সমাপ্তি করা হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited