আলমগীর মানিক | ০৪:০৯ এএম, ২০২৪-০৯-২১
আলমগীর মানিক
কোনো প্রকার উষ্কানী ছাড়াই রাঙামাটি শহরে তান্ডব চালিয়ে বাস, ট্রাক, এ্যাম্বুলেন্স, অটোরিক্সাসহ মালবাহি গাড়ি ভাংচুর ও চালকদের মেরে রক্তাক্ত করায় গাড়ির ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা খরচসহ রাঙাপানি, আসামবস্তি সড়কে ব্যাপকহারে চাঁদাবাজি বন্ধ করে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ (২১শে সেপ্টেম্বর-শনিবার) থেকে রাঙামাটিতে অনির্দিষ্ট্যকালের জন্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন চলাচল বন্ধের ডাক দিয়েছে রাঙামাটি পরিবহণ চালক,মালিক সমিতি কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে রাঙামাটিস্থ ট্রাক মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত জরুরী সভায় এই কর্মসূচীর ঘোষণা দেন নেতৃবৃন্দ।
এসময় পরিবহণ নেতারা অভিযোগ করেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি শহরে ব্যাপক তান্ডব চালিয়ে তাদের বাস, ট্রাক, অটোরিক্সা, হাইচ, নোহা, এ্যাম্বুলেন্সসহ অন্তত ৩০টি যানবাহন ভাংচুর করার পাশাপাশি দুইজন অটোরিক্সা চালককে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে; যারা রাঙামাটির হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
যতক্ষণ পর্যন্ত এসব ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করার পাশাপাশি ভাংচুর করা গাড়ির ক্ষতিপূরন, আহত চালকদের চিকিৎসা খরচসহ গাড়ির চালকদের নিরাপত্তা নিশ্চিত করা হবেনা ততক্ষণ পর্যন্ত রাঙামাটিতে যাত্রী ও পণ্যবাহি সকল যানবাহন চলাচল সম্পূর্ন বন্ধ রাখা হবে জানিয়েছেন পরিবহণ শ্রমিক নেতা মিজানুর রহমান বাবু।
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ট্রাক মিনি ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাসমত উল্ল্যা।
বৈঠকে চট্টগ্রাম-রাঙামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ, রাঙামাটি মিনি ট্রাক পিকআপ মালিক সমিতির আহবায়ক অলোক প্রিয় চৌধুরী রিন্টু, ব্যবসায়িক নেতা বিমল বড়ুয়া, কার মাইক্রো চালক শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক দিদারুল আলম, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সমন্বয়ক মোঃ সালা উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited