আল মামুন | ০১:৫৬ এএম, ২০২৪-০৯-২৮
সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলায় শহীদ রুবেল ত্রিপুরা,ধন রঞ্জন চাকমা,জুনান চাকমা,শহীদ অনিক চাকমার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে খাগড়াছড়িতে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় জেলা সদরের আপার পেরাছড়া নিউজিল্যান্ড সড়কে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের আয়োজন এই কর্মসূচীর আয়োজন করা হয়।
শুরুতে ধর্মীয় প্রার্থনা করে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে সমবেতরা।
অন্তর চাকমার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন, স্থানীয় রুপেন চাকমা,সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা প্রমূখ।
বক্তারা বলেন,হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করে শীঘ্রই লাগাতার কর্মসূচী দেওয়ার কথা জানান। একই সাথে ৮ দফা দাবী বাস্তবায়নের দাবি জানান। একই সাথে পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান।
পার্বত্য জেলায় হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাহাড়ে শান্তি চাই এবং পার্বত্য চট্টগ্রামকে কোন আলাদা রাষ্ট্র বানানো হবেনা বলেও জানান বক্তারা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited