নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৯ পিএম, ২০২৪-১০-০৫
রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে ৭০ লিটার চোলাই মদ ও পাচারকাজে ব্যবহারিক একটি সিএনজি সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া হেডম্যান রাস্তার মুখে অস্থায়ী পুলিশ চেকপোস্ট বসিয়ে সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশিকালে তাদের আটক করা হয়। এসময় সিএনজিতে থাকা ৭০ লিটার চোলাই মদ পাওয়া যায়। এসময় সিএনজি ড্রাইবার পালিয়ে গেলেও দুজনকে আটক করা হই।আটককৃতরা জানায় তারা বেতুনিয়ার বিভিন্ন এলাকা থেকে মদ সংগ্রহ করে রাউজান নোয়াপাড়া নিয়ে যাচ্ছিলো।
তারা দীর্ঘদিন এই এলাকা থেকে মদ নিয়ে রাউজান সহ চট্টগ্রামের বিভিন্ন জাইগাতে বিক্রি করে। আটককৃতরা হলেন,রাউজান উপজেলার আলাড়া ইউনিউন এর সোলাইমান এর ছেলে,মোঃ আলমগীর (৩৬)ও রাউজান উপজেলার নোয়াপাড়ার আজিজুল হক এর ছেলে জাহিদুল ইসলাম (২৬)।
কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাউখালী থানা পুলিশের এসআই আব্দুল মজিদ,এসআই মোঃ আমান উল্ল্যাহ, এর নেতৃত্বে একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে পলেথিনে ভর্তি মদ সহ দুইজন মাদকব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার হয়েছে ও মাদক পাচারে ব্যবহার করা গাড়িটিও জব্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited