নিজস্ব প্রতিবেদক | ০২:৩৫ পিএম, ২০২৪-১০-১৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি উপজেলার পোমাং পাড়া এলাকার মৃত বদন কৃষ্ণ ত্রিপুরার ছেলে স্বর্ণ কুমার ত্রিপুরা (৪২)। তিনি পেশায় একজন বাবুর্চি।
মঙ্গলবার ভোরে পোমাং পাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশ।
নিহতের ছেলে হিরাময় ত্রিপুরা(১৭) জানান, রাতে বাবা বাসায় ফিরেন নাই। সকালে আমাদের এলাকার কালভার্টের পাশে বাবার লাশ পরে আছে। পরে পুলিশ এসে বাবার লাশ নিয়ে যান ময়নাতদন্তের জন্য। তবে তার পিঠের বাম দিকে ৫ টি গুলি চিহ্ন রয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্বার করে। গুলিবিদ্ধ মরদেহ উদ্বার সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান, পাহাড়ের আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যা কান্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহতের লাশ উদ্বার করে নিয়ে আসা হয়েছে। তার শরীরে ৬ টি গুলির চিহ্ন রয়েছে। নিহতের বিষয়ে আইনীগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited