বিশেষ প্রতিনিধি | ০৮:২৬ পিএম, ২০২৪-১১-০৬
এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর বান্দরবানের পর্যটনের দুয়ার খুলেছে। আগামীকাল (৭ নভেম্বর) থেকে এ পর্যটন স্পট উন্মুক্ত থাকবে। তবে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা ব্যতীত বান্দরবানের অন্য চার উপজেলার সাথে নীলগিরি ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বুধবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কনফারেন্স রুমে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক প্রেস ব্রিফিংএ ভ্রমণে বিরত থাকার বিষয়টি প্রত্যাহারের ঘোষণা দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
প্রেস ব্রিফিংএ জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, নীলগিরি উন্মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ চারটি উপজেলার সাথে নীলগিরি পর্যটনকেন্দ্র সকলের জন্য উন্মুক্ত থাকবে। আর অন্য তিনটি উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে ভ্রমণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত পর্যটকদের নিরুৎসাহিত করা হবে। এ পর্যটক ভ্রমণের ওপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল রিসোর্ট সমিতির মালিক, বিভিন্ন পরিবহন সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।
উল্লেখ্য, সম্প্রতিক সময়ে খাগড়াছড়ির সহিংসতা অপর রাঙ্গামাটি জেলায়ও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পার্বত্য অঞ্চলের পাহাড়ী বাঙ্গালী এবং আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে সংঘাতের কারণে প্রশাসনের পক্ষ থেকে তিন পার্বত্য জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক হওয়ায় গত ১ নভেম্বর রাঙ্গামাটি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় হলে খাগড়াছড়িতে মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে পর্যটকরা খাগড়াছড়ির সকল পর্যটন স্থানগুলো ভ্রমণ করতে পারবেন জানিয়ে দেয় স্থানীয় প্রশাসন। আর সর্বশেষ বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে পর্যটকদের ভ্রমনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited