নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৭ পিএম, ২০২৪-১১-০৭
পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রীতি ও উন্নয়নে স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের নিরাপত্তা প্রদান এবং জনহিতকর কার্য পরিচালনাসহ পার্বত্য চুক্তি বাস্তবায়নে সহযোগিতার অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।
অদ্য বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) খ্রিস্টাব্দে ৩ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী এর নেতৃত্বে এটি বিশেষ সেনাদল বন্দুকভাঙ্গা ইউনিয়নের চিতারডাক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বোর.২২ লং রাইফেল (চেকোশ্লোভাকিয়া) ১ টি, সিলিং ১ টি, এ্যামোঃ ২০ রাউন্ড ও ম্যাগাজিন ১ টি উদ্ধার করে সেনাবাহিনী।
সেনা অভিযানে একজন ইউপিডিএফ সশস্ত্র সদস্য আত্নসমর্পন করার কথা থাকলেও পরবর্তীতে আত্মসমর্পণ না করে পালিয়ে যায়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ রাঙামাটি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী, এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে স্থানীয় জনমনে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে।
অবৈধ অস্ত্র উদ্ধারে স্থানীয় অধিবাসীরা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং একই সাথে সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited