নিজস্ব প্রতিবেদক | ০৪:২৯ এএম, ২০২৪-১১-০৮
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ কাজল তালুকদার। চেয়ারম্যানসহ ১৫ সদস্যের সমন্বয়ে বৃহস্পতিবার নতুন পরিষদ গঠন করা হয়েছে। ৭নভেম্বর বিকালে পার্বত্য মন্ত্রণালয়েন সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
পরিষদে সদস্য হিসেবে আছেন বাঘাইছড়ি কলেজের সাবেক অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান, প্রণতিরঞ্জন খীসা, ইউএনডিপির সাবেক কর্মকর্তা প্রতুল চন্দ্র দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার বরুন বিকাশ দেওয়ান, ক্যসিংমং, সাবেক এনজিও কর্মী নাইউ প্রু মারমা, শিক্ষার্থী ড্যানিয়েল লাল মুুয়ান সাং পাংখোয়া, সাবেক ইউএনডিপি কর্মী রাঙাবী তঞ্চঙ্গ্যা, উন্নয়ন কর্মী সাগরিকা রোয়াজা, নানিয়ারচরের দয়াল দাশ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতা হাবীব আজম, বৈষম্যবিরোধী আন্দোলনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজ খুরশীদ, লেকার্স পাবলিক স্কুলের সাবেক ভাইস প্রিন্সিপাল বৈশালী চাকমা ও অ্যাডভোকেট লুৎফুন্নেসা ঝিমি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব একেএম শামিমুল হক সিদ্দিকী মুঠোফোনে তিন পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠনের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, দেশের ৬১টি জেলা পরিষদের চেয়ে তিন পার্বত্য জেলার তিনটি জেলা পরিষদ ভিন্ন আইেিন এবং অতিরিক্ত কিছু ক্ষমতা নিয়ে পরিচালিত হয়। পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী জেলার ২৪টি সরকারি দফতর বা বিভাগ পার্বত্য জেলা পরিষদের হাতে ন্যাস্ত। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য বিভাগসহ হস্তান্তরিত বিভাগগুলি জেলাপরিষদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সারা দেশের সকল জেলা পরিষদ বাতিল করার পাশাপাশি সরকার আলাদা প্রজ্ঞাপনে তিন পার্বত্য জেলা পরিষদও বাতিল করে। পরে প্রধান নির্বাহী কর্মকর্তাকে জরুরী কাজ সম্পাদনের জন্য একটি পত্র প্রেরণ করা হলেও তাদের অর্থনৈতিক ক্ষমতা দেয়া হয়নি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক।(৪) উপধারা এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তীকালীন পরিষদ পুনর্গঠন করলেন। এতে আরো বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত উপর্যুক্তভাবে পুনর্গঠিত অন্তবর্তাকালী পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবে। একই প্রজ্ঞাপনে আগের পরিষদ বাতিল বলে ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited