নিজস্ব প্রতিবেদক | ০৫:১১ পিএম, ২০২৪-১১-১৪
আওয়ামী লীগের ঘরোয়া লোকজন ও ফ্যাসিষ্ট সরকারের দোসরদের নিয়ে গঠন করা হয়েছে অন্তর্বতীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। নবগঠিত পরিষদকে প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা।
বুধবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূর হোসেন বলেন, আমরা লক্ষ করেছি এই পরিষদে সকল উপজেলার প্রতিনিধিদের সুযোগ দেয়া হয়নি।
ওইসব এলাকার বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে এবং অন্তর্বর্তিকালীন সরকারের সুনামও ক্ষুণ হয়েছে। এই পরিষদের মধ্য দিয়ে জেলা পরিষদে বৈষম্য তৈরি করা হয়েছে। নবগঠিত জেলা পরিষদে এমন ব্যাক্তিকে রাখা হয়েছে যিনি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় সুবিধাভোগিদের এই পরিষদে স্থান দেয়া হয়েছে যা কোন ভাবেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি সমর্থন করে না।
বৈষম্যহীন সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার রক্ত বৃথা যাতে না যায় সেদিকে আমরা গভীর মনযোগ রেখেছি। ইসলামী আন্দোলন যে কারে যে কোন নৈতিক ও যোক্তিক কর্মসুচির সাথে একমত পোষন করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক কর্মসূচীকে শুরু থেকে সমর্থন দিয়ে আসছে।
আমরা আরো লক্ষ করেছি যে, এই পরিষদে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনবিচ্ছিন্ন। জনবিচ্ছিন্ন হয়ে কেউ জনগনের প্রতিনিধি হতে পারে না। বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারের বেশ ভালো ভালো সিদ্ধান্তের বিপরিতে প্রচুর জনবিমুখ সিদ্ধান্ত গ্রহনের কারনে জনমনে এই সরকারের ব্যাপারে বিরুপ মনোভাব তৈরি হয়েছে। যা এতবড় একটি বিপ্লব ঘটে যাওয়ার পর কোনভাবেই গ্রহনযোগ্য নয়। দুঃখজনক হলেও সত্য যে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দল এই বিতর্কিত পরিষদকে শুভেচ্ছা জানাতে চা টেবিলে বসেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল হিসেবে তাদের এমন র্কর্মকান্ডকে প্রত্যাখ্যান করছে। রাজনিতি জনগনের জন্য কোন দলীয় স্বার্থের জন্য নয়।
আমরা রাষ্ট্রের প্রত্যাকটি অংশে বৈষম্যহীন ব্যাবস্থা দেখতে চাই। এবং ইসলামী নীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সচেষ্ট হয়ে জনমত গঠনের মাধ্যমে সর্বক্ষেত্রে আওয়াজ তুলতে চাই। শুধু নেতা নয়, নীতির ও পরিবর্তন চাই।
অবিলম্বে নিয়োগকৃত এই পরিষদকে বাতিল ঘোষনা করে নতুন করে সকলের মতামতের ভিত্তিতে বৈষম্যহীন এবং জনগনের আকাংখার প্রতিফলন হয় এমন ব্যাক্তিদের দিয়ে নতুন পরিষদ গঠন করার দ্বাবী জানাচ্ছে ইসলামী অন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited