নিজস্ব প্রতিবেদক | ০৩:০০ এএম, ২০২৪-১১-১৫
রাঙামাটি শহরে রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি জেলা অটোরিক্সার সচেতন চালকরা। বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের বনরুপা পুলিশ বক্সের সামনে এই মানববন্ধন করেন তারা।
এসময় তারা বলেন, রাঙামাটি শহরটি মাত্র ১০ কিলোমিটার। এতো ছোট শহরে প্রায় ১৪শ সিএনজি রেজিষ্ট্রেশন করা আছে। রাঙামাটি শহর টি যেমন পর্যটন শিল্পের উপর নির্ভর অন্য দিকে শহরের অভ্যন্তর যাতায়াতের একমাত্র বাহন সিএনজি। বর্তমানে ১৪শ সিএনজির কারণে শহরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যানযট।
এর ভেতর অনট্রেস গাড়ির শতশত। এদিকে বিভিন্ন সময় শহরে দেওয়া হচ্ছে সিএনজির রেজিষ্ট্রেশন। যা চালকদের দূর ভোগের শেষ নেই। এভাবে সিএনজির রেজিষ্ট্রেশন দিতে থাকলের চালকরা কিভাবে সংসার চালাবে চালকরা । তাই শহরে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয় প্রশাসনের প্রতি চালকরা এই আহবান জানান।
তারা অভিযোগ করে বলেন, রাঙামাটিতে এক শ্রেনির দালাল আছে যারা নতুন সিএনজি আনে আর দালালের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ৫লাখ টাকার সিএনজি ৭ থেকে ৯ লাখ টাকা বিক্রি করেন। এভাবে তারা ব্যবসা করে যাচ্ছেন। এতে চালকদের কোনো লাভ তো হচ্ছেই না বরণ এখন সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে চালকদের।
প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন,রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ সহ রাঙামাটিতে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয়। মানববন্ধনে, আবার যদি সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া হয় তাহলে কঠোর আন্দোলনে নামবে এমন হুশিয়ারী দেন চালকরা।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited