নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৮ পিএম, ২০২৪-১১-১৫
রাঙামাটি জেলার দূর্গম বাঘাইছড়ি উপজেলার ৩৭নং আমতলী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে পাবলাখালী (আমতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা ও আমতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফিউল আজম, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির মজনু ও ওমর ফারুক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম নয়ন, এছাড়াও আমতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বিগত আওয়ামী সরকারের আমলে আমতলী বিএনপি পরিবারের সদস্যরা যেভাবে নির্যাতন নিপীড়িত হয়েছেন তা তুলে ধরে নিন্দা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আওয়ামীলীগের দোসরদের বিরোদ্ধে শক্ত অবস্থানের ব্যাপারে হুশিয়ারি জানান।
বক্তারা বলেন, ৫ আগস্টে ছাত্র জনতার গন আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর আমতলীতে কর্মী সমাবেশ করতে পারছি এবং এই সমাবেশ থেকে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানের করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
জেলা বিএনপির সভাপতি তার বক্তব্য শেষে আগামী ৬ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট আমতলী ইউনিয়ন বিএনপি কমিটি ঘোষণা করেন এবং এর মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের নির্দেশনা প্রদান করেন।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited