নিজস্ব প্রতিবেদক | ১২:৪৭ পিএম, ২০২৪-১১-১৮
রাঙামাটি শহরে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানব-বন্ধন করেছে রাঙামাটির সিএনজি অটোরিক্সা চালকরা।
সোমবার সকালে রাঙামাটির তবলছড়িতে সড়কের উপর মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে চালকরা বলেন, রাঙামাটি শহরটি মাত্র ১০ কিলোমিটারের । এতো ছোট শহরে প্রায় ১হাজার৪শ সিএনজি রেজিষ্ট্রেশন করা আছে। শহর টি যেমন পর্যটন শিল্পের উপর নির্ভর অন্য দিকে রাঙামাটি শহরের অভ্যন্তর যাতায়াতের একমাত্র বাহন সিএনজি অটোরিক্সা। বর্তমানে দেড় হাজারের মতো সিএনজির কারণে শহরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যানযট। এর ভেতর অনটেষ্ট গাড়ির সংখ্যাই শতশত।
এদিকে বিভিন্ন সময় শহরে দেওয়া হচ্ছে সিএনজির রেজিষ্ট্রেশন। যা চালকদের দূরভোগের কোনো শেষ নেই। তাই শহরে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয় প্রশাসনের প্রতি চালকরা এই আহবান জানান।
চালকরা অভিযোগ করে বলেন,রাঙামাটিতে এক শ্রেনির দালাল আছে যারা নতুন সিএনজি আনে আর দালালের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ৫লাখ টাকার সিএনজি ৭ থেকে ৯ লাখ টাকা বিক্রি করেন। এভাবে তারা ব্যবসা করে যাচ্ছেন। এতে চালকদের কোনো লাভ তো হচ্ছেই না বরং এখন সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে চালকদের।
গত কয়েকদিন আগেও শহরের বনরুপাতে বিষয়টি দিয়ে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের নজরে আনলেও এখনো পর্যন্ত শহরের এসব রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের কোনো উদ্যোগ নেয়নি।
প্রশাসনের প্রতি আহবান জানিয়ে চালকরা বলেন,রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ সহ রাঙামাটিতে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া বন্ধসহ অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কঠোর আন্দোলনে নামবেন তারা।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited