নিজস্ব প্রতিবেদক | ১১:০০ পিএম, ২০২৪-১১-২৫
সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া রাঙামাটির কাপ্তাই উপজেলা ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জোবায়েদ হোসেনকে জাবেদ গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (২৫নভেম্বর) রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
রবিবার কাপ্তাই থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান করে ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বারঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে আরো একটি মামলা রয়েছে। তবে কাপ্তাই থানা পুলিশ তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত মামলায় গ্রেফতার করেছে বলে জানান।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ(ওসি) জানান, জাবেদ প্রবাসীর স্ত্রীকে অপহরণ করার মামলায় রাঙ্গুনিয়া থানা থেকে কাপ্তাই থানায় যোগাযোগ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
এদিকে রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকা থেকে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে প্রাইভেট কারে তুলে নিয়ে অপহরণ করেছিল কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি মো. জোবায়েদ হোসেন জাবেদ। পরে একই দিন ওই সৌদি প্রবাসী রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করে। পরে সেই মামলাটি গত ৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় রূপান্তরিত হয়। এরপর থেকেই দীর্ঘদিন পলাতক ছিল প্রবাসীর স্ত্রীকে অপহরণে অভিযুক্ত এই জাবেদ।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited