রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক নেতা অর্ণব গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৪ এএম, ২০২৪-১২-০৪

রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক নেতা অর্ণব গ্রেফতার

২৪ এর গণঅভ্যুত্থানে পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদের চিকিৎসা না করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা ডা. শ্রী কুশ বড়ুয়া অর্নবকে পলিশে দিয়েছে ছাত্র-জনতা।

রোববার (১ ডিসেম্বর) রাতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তিনি ইসলামী ব্যাংক কার্ডিয়াক হসপিটাল মিরপুরে ইমারজেন্সি বিভাগে কর্মরত ছিলেন। ডা. অর্নব রাজধানীর মিরপুর-১৪ নম্বরে ইব্রাহিমপুরে অবস্থান করছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতা হাসপাতালে গেলে তাদেরকে চিকিৎসা না দিয়ে উল্টো পুলিশে তুলে দিতেন এই চিকিৎসক। এ ছাড়াও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ কারণে মিরপুর মডেল থানার পুলিশের হাতে তাকে তুলে দেয় ছাত্র-জনতা।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, পাহাড়ি মা ও বাঙালি পিতার সন্তান অর্নব রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। এ সময় তার বিরুদ্ধে ভিন্ন মতের একাধিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে।